ঢাকা, শনিবার ১৩, জুন ২০২৬ ২২:১২:৪৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

প্রিয়াঙ্কার বিয়েতে থাকছেন না মেগান

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:২২ পিএম, ১০ নভেম্বর ২০১৮ শনিবার

প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের বিয়েতে উপস্থিত থাকবেন না মেগান। প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের বিয়েতে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। ‘কোয়েন্টিকো’ সিরিজ থেকে ভালো বন্ধুত্ব গড়ে ওঠে মেগান মার্কেল ও প্রিয়াঙ্কার মধ্যে। রাজপরিবারের বিয়েতেও হাজির হন প্রিয়াঙ্কা। কিন্তু এবার প্রিয়াঙ্কার বিয়েতে হাজির হতে পারছেন না মেগান!
 
 
ইচ্ছে থাকলেও প্রিয়াঙ্কার বিয়েতে হাজির হতে পারবেন না মেগান। রাজস্থান সফরে মেগানের নিরাপত্তা নিয়ে চিন্তিত রাজপরিবার। পাশাপাশি এই মুহূর্তে মেগান অন্তঃসত্ত্বা। তাই কোনোভাবেই তিনি হয়তো বন্ধু প্রিয়াঙ্কার বিয়েতে হাজির হতে পারবেন না! 

 

নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ে নিয়ে উচ্ছ্বসিত ইংল্যান্ডের ‘ডিউক অফ সাসেক্স’। ফলে প্রিয়াঙ্কা ও নিকের বিয়েতে রাজস্থানে আসার ইচ্ছে প্রকাশ করেছেন তিনি।